Monday, March 30, 2026

ধীরজের পাশে দাঁড়িয়ে হারের কারণ দর্শালেন মোহনবাগান কোচ

Date:

Share post:

গোয়ার(FC Goa) বিরুদ্ধে হারের। সকলেই যখন ধীরজ সিংয়ের(Dheeraj Singh) সমালোচনার মুখর সেই সম. তাঁর পাশেই দাঁড়াচ্ছেন সবুজ-মেরুন(MBSG) কোচ বাস্তব রায়(Bastab Roy)। গত ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করলেও, এদিন দুটো গোলই কার্যত তাঁর ভুলেই হজম করতে হয়েছে মোহনবাগানকে(MBSG)। তবে ধীরজকে কিন্তু দোষ দিতে নারাজ বাস্তব রায়। বরং এমনটা হতে পারে বলেই মনে করছেন তিনি।

মোহনবাগান কোচ এই প্রসঙ্গে জানাচ্ছেন, “গত ম্যাচেই আমাদের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন ধীরজ সিং। কারোর প্রত্যেকটা দিনই সমান যায় না। এমনটা হতেই পারে”।

মোহনবাগানের হারের কারণ অবশ্য অন্যকিছু। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানালেন সবুজ-মেরুন কোচ। তাঁর মতে অভিজ্ঞতাই এদিন তাদের হারের পিছনে অন্যতম কারণ। গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াইটা তাঁর দলের ফুটবলাররা করতে পারেননি বলেই মনে করছেন বাস্তব রায়(Bastab Roy)।

তিনি জনিয়েছেন, “এদিন আমরা এগিয়ে গোল খেয়ে লড়াইয়ে ফিরলেও, দ্বিতীয়ার্ধে পরপর দুটো গোল খেয়ে যাওয়াটাই আনাদের পিছিয়ে দিয়েছিল। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাই করতে পারেননি ফুটবলাররা। অনভিজ্ঞতার কারণেই এমনটা হয়েছে। তবে এখান থেকেই অভিজ্ঞতা অর্জন করে শিখবেন ফুটবলাররা”।

আইএসএল শিল্ড এবং ট্রফি জেতার সুপার কাপ নিয়েও আশাবাদী ছিলেন মোহনবাগান সমর্থকরা। তবে শেষপর্যন্ত আর সেটা হল না। দ্বিমুকুটেই এই মরসুম শেষ করতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...