Monday, April 6, 2026

আজ থেকে বাড়লো মাদার ডেয়ারি দুধের খরচ, কলকাতায় নতুন দাম নিয়ে ধোঁয়াশা!

Date:

Share post:

অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) সকাল থেকে দেশ জুড়ে মাদার ডেয়ারি (Mother Dairy) দুধের দাম বাড়ালো সংস্থা। সংশ্লিষ্ট কোম্পানির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, উৎপাদনের পাশাপাশি বন্টন খরচ বৃদ্ধি পেয়েছে। তাই ৩০ এপ্রিল বুধবার থেকে প্রতি লিটারে দু টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। দিল্লিতে ইতিমধ্যেই নির্দেশ কার্যকরী হলেও কলকাতায় মাদার ডেয়ারি দুধের দাম বাড়বে কিনা তা নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে।

বিক্রেতারা মনে করছেন, রাজধানীতে যখন এই দুধের দাম বেড়েছে তখন খুব তাড়াতাড়ি অন্যান্য মেট্রো শহরেও তা কার্যকরী হবে। ফলে মধ্যবিত্তের পকেটের টান পড়তে চলেছে। মাদার ডেয়ারির (Mother Dairy) তরফে বলা হয়েছে, এতদিন প্রতি লিটার টোনড মিল্কের দাম ছিল ৫৪ টাকা। এখন থেকে তা কিনতে হলে খরচ হবে ৫৬ টাকা। ফুল ক্রিম দুধের (পাউচ) দাম প্রতি লিটারে ৬৮ টাকা থেকে বেড়ে ৭০ টাকা করা হয়েছে। এক লিটার টোনড মিল্কের পাউচ কিন্তু ৫৮ টাকা এবং ডাবল টোনড মিল্কের জন্য ৫১ টাকা খরচ করতে হবে ক্রেতাদের। উৎপাদন থেকে বন্টনে খরচ বৃদ্ধির কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে মাদার ডেয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...