Wednesday, April 8, 2026

এত গ্যাস সিলিন্ডার যদি ফেটে যায়! ক্ষোভে ফেটে পড়লেন মমতা, জরুরি বৈঠকের নির্দেশ

Date:

Share post:

মেছুয়া থেকে সোজা পার্ক স্ট্রিট- দিঘা থেকে ফিরে কলকাতার অগ্নি নির্বাপর্ণ ব্যবস্থা নিয়ে অভিযোগ সরজেমিনে খতিয়ে দেখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিল্ডিং-এ ২৪ টা গ্যাস সিলিন্ডার মজুত করা দেখে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। পরে বৈঠকে বসেন প্রশাসনিক আধিকারিকরা। ৬টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে ১৫জনের মৃত্যু হয়েছে। সেই সময় দিঘায় ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে থেকে সবসময় যোগাযোগ রাখেন। তাঁর নির্দেশেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী শশী পাঁজা। দিঘা থেকেই আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। শুক্রবার, ফিরেই ঘটনাস্থলে যান তিনি। সেখানেই রাজ্যের প্রশাসনিক প্রধান অভিযোগ করেন শুধু বড়বাজার নয়, পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজ নিয়েও তাঁর কাছে অভিযোগ আছে।

মেছুয়া থেকে সরাসরি সারপ্রাইজ ভিজিটে যান পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ে (Magma Building)। সেখানে কিছু খাবারের দোকানের পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওই বিল্ডিং-এ নীচে সারি সারি গ্যাস সিলিন্ডার মজুদ করা ছিল। দেখে মমতা বলেন, “এখানে এত গ্যাস সিলিন্ডার, যদি ফেটে যায়, তা হলে তো ৫০ হাজার লোক মরে যাবে!” কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং দমকল মন্ত্রীকে রেস্তরাঁর প্রতিনিধিদের ডেকে দ্রুত আলোচনায় বসে সমস্যা সমাধানের নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “ফায়ার ব্রিগেড কী করবে, ধোঁয়া তো নেভাতে পারে না, তারওপর যদি এত গ্যাস সিলিন্ডার (Gas cylinder) বার্স্ট করে, তাহলে তো প্রচুর মানুষের মৃত্যু হবে। দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? আমরা কি রাখতে বলেছি?” স্পষ্ট জানিয়ে দেন, রেস্তরাঁর ছাদ কোনও মতেই বন্ধ করা যাবে না।

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতার মেয়র, কলকাতার পুলিশ কমিশনার আর ফায়ার ব্রিগেড মিনিস্টার এখনই মিটিংয়ে বসবে। রেস্টুরেন্টের লোককে নিয়ে ইর্মাজেন্সি মিটিং করতে হবে। এভাবে ছাদ বন্ধ করে রেস্টুরেন্ট চলতে পারে না।”
আরও খবরদক্ষিণদাঁড়ির বহুতলের ফিল্ম স্টুডিওতে অগ্নিকাণ্ড

মমতা জানান, তিনি একজনের থেকে এই বিষয়টি জানতে পারেন তিনি। তাঁর কথায়, “সে আমাকে বলেছিল একটা স্বল্প পরিসর সিঁড়ি আর একটা ছোট্ট লিফট, যাতে ২ জনের বেশি ওঠা যায় না। সেখানে এভাবে গ্যাস সিলিন্ডার থরে থরে সাজানো। আগুন লেগে গেলে মানুষ নামবে কী করে?” পুরসভা, দমকল এবং পুলিশকেও এভাবে সারপ্রাইজ ভিজিট করার কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মানুষকেও বলব সজাগ থাকুন, প্রয়োজনে আমাদের খবর দিন- পরামর্শ মুখ্যমন্ত্রীর।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...