Thursday, April 2, 2026

কথা রেখে আগামী সপ্তাহে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সঠিক সময়ে যাবেন মুর্শিদাবাদ। ২২ এপ্রিল মেদিনীপুরের অনুষ্ঠান থেকে জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেইমতো পরিস্থিতি স্বাভাবিক হতেই ৫ তারিখ মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জেলার পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প প্রদানের কথাও রয়েছে তাঁর। তবে আরেকটি সূত্রে খবর ৫ তারিখ না গিয়ে ৬মে-ও যেতে পারেন মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রশাসনিক সভাস্থল কোথায় হবে তা এখনও চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে সুতির ছাবঘাটি ময়দান ঠিক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামশেরগঞ্জের একাধিক জায়গা পরিদর্শন করলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম জানান, “আগামী ৫ মে সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে আসবেন মুখ্যমন্ত্রী। সেখানে সাম্প্রতিক হিংসায় কবলিত এলাকা পরিদর্শন ছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি। মানবিক মুখ্যমন্ত্রী তাঁদের হাতে সরকারি সাহায্য তুলে দেবেন।”

মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। বহিরাগতদের এনে স্থানীয়দের একাংশকে উসকিয়ে বাঁধানো হয়েছে অশান্তি। এর পিছনে যে চক্রান্ত রয়েছে, তা আমরা ফাঁস করব। মেদিনীপুরের কলেজ মাঠের সভা থেকে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে। আমরা ফাঁস করব। মুখ্যমন্ত্রী জানান, তিনি আগামী মাসেই (মে মাস) অশান্তি কবলিত এলাকায় যাবেন। অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন।

প্রশাসন সূত্রের খবর, সামশেরগঞ্জ ব্লকে প্রায় ৩০০ টি ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের একটি তালিকা তৈরি করা হয়েছে যাদের হাতে মুখ্যমন্ত্রী বিশেষ সরকারি সাহায্য তুলে দিতে পারেন।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...