Saturday, April 4, 2026

হাই কোর্ট চত্বরে অশান্তি: বক্তব্য তলব অভিযুক্তদের

Date:

Share post:

কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) চত্বরে এসএলএসটি মামলার শুনানির পরে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা সিপিআইএম আইনজীবী নেতাদের মুখোশ খুলে ফেলার দাবিতে তাঁদের দফতর ঘেরাও করেছিলেন। সেই আন্দোলনে পাল্টা হামলাও চালায় সিপিআইএম-এর গুণ্ডারা। কী কারণে সেদিন এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জবাব অভিযুক্ত চাকরিপ্রার্থীদের থেকে তলব করল কলকাতা হাই কোর্ট।

সিপিআইএম আইনজীবী নেতারা বারবার মামলার পথে গিয়ে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে দিয়েছেন, অভিযোগ এসএলএসটি চাকরিপ্রার্থীদের। সেই ক্ষোভে হাইকোর্ট চত্বরে বিকাশ ভট্টাচার্য (Bikash Bhattacharya), ফিরদৌস শামিমের দফতরের বাইরে বিক্ষোভ দেখান। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা (suo moto) দায়ের করে হাই কোর্ট।

শুক্রবার সেই মামলার শুনানিতে হাই কোর্টের অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন অভিযুক্তদের জবাব তলব করে। তাঁরা এপিডেভিটের (affidavit) মাধ্যমে নিজেদের বক্তব্য পেশের সুযোগ পাচ্ছেন। ১৯ মে মামলার পরবর্তী শুনানি।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...