Thursday, June 25, 2026

রাতের ঝড়বৃষ্টিতে রাজ্যে মৃত ৩, কলকাতায় গাছ পড়ে জখম ১!

Date:

Share post:

কালবৈশাখীর ঝড়বৃষ্টি আর বজ্রপাতের জেরে বৃহস্পতিবার রাতের দুর্যোগে এখনও পর্যন্ত রাজ্যে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। ঝড়ে গাছ ভেঙে পড়ে মৃত্যু বেহালার পর্ণশ্রী এলাকার প্রৌঢ়ার (Woman died in behala parnashree after tree falls on her)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, প্রবল ঝড়বৃষ্টির সময় ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই আচমকা একটি কৃষ্ণচূড়া গাছ তাঁর উপরে ভেঙে পড়ে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। একই ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।

হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। সন্ধে নামতে নামতেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি।পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায় বাজ পড়ে রথু মাহাতো (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আহত তাঁর স্ত্রী ভারতী মাহাতো। দুর্যোগের সময় তাঁরা মাঠে চাষ করছিলেন বলে জানা গেছে। বারাসতের ইন্দিরা কলোনিতেও গাছ পড়ে মৃত্যু হয়েছে গোবিন্দ বৈরাগী (৩০) নামে এক যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যার ঝড় বৃষ্টিতে ব্যাহত হয় শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। অফিস ফেরত বহু মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েন। কোথাও লাইনের উপর গাছ ভেঙে পড়ে, কোথাও আবার ওভারহেড তারের উপর। ভোর রাতে স্বাভাবিক হয় পরিষেবা।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...