Tuesday, March 24, 2026

গিল-বাটলারের চওড়া ব্যাটে বড় জয় গুজরাট টাইটান্সের

Date:

Share post:

শুভমন গিল(Shubman Gill) এবং জস বাটলারের(Jos Buttler) পার্টনারশিপটাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৩৮ রানে হারাল গুজরাট টাইটান্স(GT)। সেইসঙ্গে প্লেঅফে পৌঁছনোর রাস্তাটাও অনেকটা পাকা করে ফেলল তারা। সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা একটা চেষ্টা চালালেও শেষরক্ষা করতে পারেননি। ঈশান্ত শর্মার ওভারটাই যেন বাজিমাত করে দিল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিজেদের জায়গাটা আরও মজবুত করে ফেলল গুজরাট টাইটান্স।

চস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ(SRH) অধিনায়ক। ওপেনিংয়ে শুভমন গিল(Shubman Gill) এবং সাই সূদর্শন ৮৭ রানের পার্টনারশিপ তৈরি করেন। সূদর্শন ফিরে গেলে জস বাটলারের সঙ্গে ফের একটা বড় পার্টনারশিপ তৈরি করেন শুভমন গিল। আর তাতেই তাদের বড় রানের রাস্তাটা তৈরি হয়ে যায়।

শুভমন গিল খেলেন ৩৮ বলে ৭৬ রানের ইনিংস। তাঁর গোটা ইনিংসটা সাজানো ১০টা চার ও দুটো ছয় দিয়ে। সেইসঙ্গে বাটলার খেলেন ৬৪ রানের ইনিংস। গুজরাট টাইটান্স করে ২২৪ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে ট্রেভিস হেড এদিনও ব্যর্থ। কিন্তু অভিষেক শর্মা ছিলেন দুরন্ত ফর্মে। ঈশান কিষাণ থেকে হেনরিখ ক্লাসেনরা সকলেই এদিন বড় রান করতে ব্যর্থ হন। কার্যত একা হাতেই লড়াই চালিয়ে যান অভিষেক শর্মা। তাঁকে ৭৪ রানে থামিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান্ত শর্মা। অভিষেক শর্মা ফেরার পর ক্লাসেন থেকে শুরু করে ক্লাসেন থেকে অন্যান্যরা আর কেউ ক্রিজে বেশীক্ষণ দাঁড়াতে পারেননি। ১৮৬ রানেই থামতে হয় তাদের। অদিনই টি টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হলেন প্রসিধ কৃষ্ণা।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...