Sunday, April 5, 2026

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

Date:

Share post:

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের শিকার! সম্প্রতি মাজমাধ্যমে ইমরানের শারীরিক পরীক্ষার একটি রিপোর্ট ভাইরাল হয়েছে। সেখানেই এই তথ্য পাওয়া গিয়েছে। যদিও রিপোর্টের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’। ৩ মার্চ অচৈতন্য অবস্থায় জেল থেকে উদ্ধার করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। সূত্রের খবর, একাধিক আঘাতের চিহ্ন ছিল তাঁর শরীরে। যদিও, এখনও জেল কর্তৃপক্ষ বা ইমরানের পরিবারের তরফে যৌন নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা হয়নি।

২০২৩-এর ৫ অগাস্ট তোষাখানা মামলায় গ্রেফতার হন প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান। প্রথমে পাঞ্জাব প্রদেশের অটোক জেলে (Jail) রাখা হয় তাঁকে। সেখান থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরিত করা হয়। জেলে একাধিকবার তাঁর প্রাণনাশের আশঙ্কা করেন ইমরানের আত্মীয়রা। ইমরানের অভিযোগ, কারাগারে তাঁকে সন্ত্রাসীদের রাখার মতো এক কুঠুরিতে রাখা হয়েছে।

এর পরেই ৩ মার্চ ইমরানকে (Imran Khan) অচৈতন্য অবস্থায় জেল থেকে বের করে রাওয়ালপিণ্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। আর প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সেখানকার মেডিক্যাল রিপোর্ট নিয়ে তুমুল শোরগোল। ইমরানের শারীরিক পরীক্ষার এই রিপোর্ট বলছে, তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে, তার প্রমাণ মিলেছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত পায়ুদ্বার। এই রিপোর্ট উল্লেখ করে পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ‘দ্য ডন’ দাবি করেছে এই কুকীর্তি করেছেন এক পাক সেনা মেজর। রিপোর্টের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’। রিপোর্টটি রাওয়ালপিণ্ডির পাকিস্তানি সেনার সদর দফতরে পাঠানো হয়েছে বলেও দাবি করেছে ‘দ্য ডন’। আগেই ইমরানের উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা প্রকাশ করে তাঁর পরিবার। এবার যৌন নির্যাতনের খবরে শোরগোল পড়ে গিয়েছে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...