Thursday, April 9, 2026

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

Date:

Share post:

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক। সেখানে বাংলায় একের পরে এক পরীক্ষায় ছাত্রদের থেকে বেশি সাফল্যের মুখ দেখছে ছাত্রীরা। শুক্রবার মাধ্যমিকের (Madhyamik Examination) ফলাফলেও দেখা গিয়েছে মেয়েদের সাফল্য। আর শনিবার মাদ্রাসার (Madrasah Examination) ফলাফলেও মেয়েদের একই সাফল্যের ছবি। মেধাতালিকার প্রথম ১৫ জনের মধ্যে ১২ জনই ছাত্রী।

পরীক্ষা শেষ হওয়ার ৪০ দিনের মাথায় শনিবার প্রকাশিত হল মাদ্রাসার ফল। এবারের মাদ্রাসার পরীক্ষায় ছাত্রীদের সংখ্যাও বেশি ছিল। ঠিক তেমনই তাদের পাশের হারও (percentage of success) অনেক বেশি। এই বছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৭৩ জন। এদের মধ্যে ১৫ হাজার ৪২০ জন ছাত্র ও ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী ছিল। মোট পাশ করেছে ৩৯ হাজার ৮০৬ জন। তারমধ্যে ১৩ হাজার ৯৭৫ জন ছাত্র এবং ২৫ হাজার ৮৩১ জন ছাত্রী কৃতকার্য হয়েছে।

মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে ফাহমিদা ইয়াসমিন এবং শাহিদা পারভিন। তাঁদের প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে মালদা চাঁচলের শামসুন নেহার (৭৭৬)। আলিফ নুর খাতুন ৭৭২ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। অর্থাৎ মেধাতালিকার প্রথম চারে নেই কোনও ছাত্র। যেভাবে রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে ছাত্রীদের পড়ায় উৎসাহ যুগিয়েছেন, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একাধিক প্রকল্পের মধ্যে দিয়ে পড়াশোনার পথ সহজ করেছেন, তাতে শিক্ষাঙ্গনে ফিরেছেন ছাত্রীরা। আর ফিরেই নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন।

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...