Tuesday, March 24, 2026

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

Date:

Share post:

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি সম্ভাবনাও রয়েছে।পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার।

উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। রাজ্যে ডুকছে প্রচুর জলীয় বাষ্প। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর সব জেলায় বৃষ্টি বাড়বে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আগামী সাত দিনে তাপমাত্রার বড়সড়ো হেরফের হওয়ার সম্ভাবনা কম।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...