Thursday, April 9, 2026

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

Date:

Share post:

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও প্রকাশ্যে বিজেপির কোন্দল। দলের ভাবমূর্তি রক্ষায় হিমশিম নেতৃত্ব। তবে দিলীপ ঘোষের পথে রাজ্যের নতুন ধর্মীয় পর্যটনের প্রশংসায় বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। এমনকি দিঘায় মন্দির দর্শনে যাওয়ার কথাও জানান তিনি।

রাজ্যের নব্য বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চরম অস্বস্তিতে বিজেপি শিবির। সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) প্রকাশ্যে বিরোধিতা করেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির। তবে বিজেপি যে প্রকাশ্যে এই ধরনের বক্তব্য পেশ নিয়ে ব্যবস্থা নিতে চলেছে বলেও মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান। তারই মধ্যে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে রাজ্যের উদ্যোগের প্রশংসায় বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। তিনি জানান, জগন্নাথ মন্দির করেছেন মুখ্যমন্ত্রী। আমরা একে সাধুবাদ জানাচ্ছি। জগন্নাথ মন্দির মানে সারা বিশ্ব থেকে মানুষ আসবেন। পশ্চিমবঙ্গের মানুষরা আসবেন। বিদেশিরা এখানে এসে জগন্নাথের দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পর্যটন বাড়বে। এখানে কিছু মানুষের কর্মসংস্থান বাড়বে, খুবই ভালো।

দিলীপ ঘোষ নিজের মতেই জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন। এবং স্পষ্ট করে দিয়েছিলেন তিনি এই কাজ করে কোনও অন্যায় করেননি। তাঁরই পথে দিঘায় জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) যাওয়ার কথা জানালেন খগেন মুর্মু। তিনি জানান, প্রভু জগন্নাথের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। দিঘাতে গেলে অবশ্যই যেতে হবে। হিন্দু হিসাবে আশীর্বাদ নিতে তো যেতেই হবে।

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...