Tuesday, March 3, 2026

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

Date:

Share post:

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি স্ল্যাব পড়ে এক ইঞ্জিনিয়ার ও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় দুই শ্রমিক গুরুতর আহত অবস্থায় এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে (SCB Medical College hospital) চিকিৎসাধীন।

শনিবার কটকে কাঠজোড়ি নদীর (Kathajodi River) উপর সেতু নির্মাণ কাজ চলাকালে কংক্রিটের একটি স্ল্যাব পড়ে ইঞ্জিনিয়ার ও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে যখন ওই স্ল্যাবটি ক্রেন দিয়ে তোলার চেষ্টা করা হচ্ছিল। একই দুর্ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তারা বর্তমানে SCB মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি (Mohan Charan Majhi) এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কটকের ডিসিপি ঋষিকেশ দ্বান্দে সেখানে পৌঁছে যান। তিনি জানান, ক্রেনের একটি অংশের ত্রুটির কারণে স্ল্যাবটি শ্রমিকদের ও সাইট ইঞ্জিনিয়ারের ওপর পড়ে । আহতদের উদ্ধার করার পাশাপাশি কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য মন্ত্রী হরিকৃষ্ণণের নির্দেশ মতো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা আগামী ১৫ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। বিরোধীরা দুর্ঘটনায় সরকারের গাফিলতির দিকে আঙ্গুল তুলেছে। মুখ্যমন্ত্রী মাজি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা সহায়তা ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার খরচও সরকার বহন করবে বলে জানানো হয়েছে।

spot_img

Related articles

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের...

দোলের উৎসবে প্রভাত ফেরিতে ফুরফুরে মেজাজে শোভনদেব, চন্দ্রিমা, কুণালরা

দোল উৎসবকে (Festival of colours) ঘিরে মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্রভাত ফেরি ও আবির খেলায় শামিল...