Saturday, June 13, 2026

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

Date:

Share post:

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের ঘটনায় বাড়ল গ্রেফতারি। জোড়া খুনের ঘটনায় পাকুড় রেলস্টেশন (Pakur Rail station) চত্বর থেকে ইকবাল শেখ (Iqbal Seikh) নামে এক ব্যক্তিকে পাকড়াও করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। এপ্রিল মাসের ১২ তারিখে খুনের ঘটনা ঘটেছিল। এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা গেছে বলে পুলিশ সূত্রে খবর মিলেছে। ইকবাল খুনের ঘটনা দিন থেকেই পলাতক ছিলেন। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার সুলিতলা গ্রামে।

খুনের ঘটনায় আট নম্বর গ্রেফতারির প্রসঙ্গে জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ (Amit Kumar Sau) জানিয়েছেন, হাওড়াগামী জগদলপুর এক্সপ্রেসে শুক্রবার বাড়ি ফেরার সময় পাকুড় রেল স্টেশন লাগোয়া এলাকা থেকে ধরা পড়েন ইকবাল। শনিবার তাঁকে জঙ্গিপুর এসিজেএম আদালতে তোলা হয়।ওয়াকফ অশান্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদ অনেকটাই শান্ত হয়েছে। সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সর্বত্রই দোকান বাজার খুলেছে। স্বাভাবিক জীবনে ফিরছেন সাধারণ মানুষ। আগামী সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আগে এই গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই প্রশাসনের তরফে মনে করা হচ্ছে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...