Sunday, June 14, 2026

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

Date:

Share post:

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ইসলামাবাদ। সতর্ক নয়াদিল্লি। এই অবস্থায় শনিবার রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন এক পকিস্তানি জওয়ান (Pakistan Jawan)। পাকড়াও করে বিএসএফ (BSF)। একদিকে যখন ভারতীয় জওয়ান পূর্ণম সাউ (Purnam Sau) গত এক সপ্তাহের বেশি সময় ধরে কাঁটাতারের ওপারে আটক, তখন ভারতীয় সেনার (Indian Army) হাতে পাক রেঞ্জার্সের এই পাকড়াও হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। এবার কি কাঁটা দিয়ে কাঁটা তুলবে ভারত? ইতিমধ্যেই প্রশ্ন আসতে শুরু করেছেন নানা মহল থেকে।

সূত্রের খবর, নিজের দেশের জওয়ানকে ছাড়াতে শনিবারই বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসে পাক সেনা। সেখানে পাকিস্তানের তরফে ওই জওয়ানের মুক্তির দাবি করা হলেও আমল দিতে নারাজ বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। গত ২৩ এপ্রিল বাংলার বাসিন্দা জওয়ান পূর্ণমকে ছাড়ার ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি পাকিস্তান। উপরন্ত দফায় দফায় মিটিংয়ের পর তারা জানিয়েছেন এই সংক্রান্ত তথ্য নাকি পাকিস্তান সেনার হাতে নেই। বিএসএফ সূত্রের খবর, রাজস্থান সীমান্ত পেরিয়ে শনিবার ভারতে ঢুকে দেশের সেনাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত ওই পাক জওয়ান। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। ভুলবশত সীমান্ত পার হয়ে যাওয়া নতুন কোনও ঘটনা নয়।সামরিক প্রোটকল মেনে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেই ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই নিয়ম। কিন্তু পাকিস্তান এই নিয়ম মানেনি। এখন শত্রু দেশের জওয়ান ভারতের হাতে আটক হওয়ায় পাক সেনার পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকছে গোটা দেশের।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...