Thursday, June 25, 2026

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

Date:

Share post:

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের নাগরিক (Pakisatni citizen) তা নিয়ে কোন ধারনাই ছিল না তাদের। শনিবার চন্দননগরের (Chandannagar) কুঠিরমাঠ এলাকা থেকে গ্রেফতার করা হল সেই গৃহবধূ ফতেমা বিবিকে। যদিও পরিবারের দাবি, জন্মসূত্রে তিনি এদেশেরই, হুগলির নালিকুলের বাসিন্দা।

১৯৮০ সালে টুরিস্ট ভিসা (visa) নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে চন্দননগরের (Chandannagar) এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তাঁর। দুই মেয়ে আছে ফতেমার। মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে। পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন এতদিন। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Pahalgam attack) পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের (Pakistani citizen) দেশে ফিরে যেতে বলেছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন। নতুন করে খোঁজ শুরু হয় তাদের। আর তখনি সামনে আসে ফতেমার নাম।

স্বামীর মুজফ্ফর মল্লিকের জানিয়েছেন,’৬০ বছর বয়স হয়ে গিয়েছে আমার স্ত্রীর। রোজ অনেকগুলো ওষুধ খেতে হয়। নিয়মিত ডাক্তার দেখাতে হয়। কিছু দিনের মধ্যে হাঁটুতে অস্ত্রোপচারের কথা আছে। ওকে যেন ছেড়ে দেয় পুলিশ।’ তিনি আরও জানিয়েছেন, তাঁরা চন্দননগর কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ভোটার। আধার (Aadhaar), প্যান কার্ড (PAN card) আছে তাদের। ফতেমা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনও সেই প্রক্রিয়া শেষ হয়নি। আর তাতেই জটিলতা বেড়েছে। প্রতিবেশীরাও চাইছে জতিলতা শেষ করে ফতেমা চন্দননগর ফেরত আসুন।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...