Sunday, April 5, 2026

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

Date:

Share post:

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পঞ্জাব কিংসের(PBKS) অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল(Glenn Maxwell)। সেই জায়গায় নতুন ক্রিকেটার নিতে খুব একটা বেশি সময় নিল না পঞ্জাবের কিংসরা। বিবিএলে গত মরসুমেই বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন মিচেল ওয়েন।

এবার তাঁরই অভিষেক হতে চলেছে আইপিএলের মঞ্চে। গত মরসুমের বিগব্যাশ লিগ থেকেই লাইম লাইটে এসেছে এই ২৩ বর্ষীয় মিচেল ওয়েন(Mitchell Owen)। বিগব্যাশ লিগের ফাইনালে তাঁর ঝোড়ো ইনিংসের সামনে কার্যত উড়ে গিয়েছিলেন প্রতিপক্ষ বোলাররা। সেই ম্যাচে ৪২ বলে ১০৮ রানেপ দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার।

এবার সেই তরুণ ক্রিকেটারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। সেখানেই পঞ্জাব কিংস শিবিরে তুলে নেওয়া হয়েছে মিচেল ওয়েনকে। বিগব্যাশ লিগে গতবার ১১ ম্যাচে ৪৫২ রান করেছিলেন ওয়েন। এবার আইপিএলের মঞ্চেও যে তাঁর থেকে এমনই একটা বিধ্বংসী পারফরম্যান্সের প্রত্যাশা করছে পঞ্জাব কিংস তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিনের মধ্যেই শ্রেয়স আইয়ারদের শিবিরে যোগ দেবেন তিনি।

Related articles

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...