Tuesday, June 16, 2026

খুনের হুমকি মহম্মদ সামিকে, এফআইআর ভাইয়ের

Date:

Share post:

খুনের হুমকি এবার মহম্মদ সামিকে(Mohammed Shami)। এক কোটি টাকা চেয়ে মহম্মদ সামিকে(Mohammed Shami) খুনের হুমকি দিয়ে ইমেল। আর তাতেই হৈচৈ ভারতীয় ক্রিকেট মহলে। ইতিমধ্যেই ভারতীয় পেসারের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। এই খুনের ব্যাপারটি জানিয়েছেন মহম্মদ সামির ভাই। এমন ভয়ঙ্কর ইমেল পাওয়ার পরই আমোরহা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে মহম্মদ সামির পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মুহূর্তে আইপিএলের(IPL) মঞ্চে রয়েছেন মহম্মদ সামি। এবার সানরাইজার্স হায়দরাবাদ(SRH) শিবিরে রয়েছেন। এমন পরিস্থিতিতেই এবার বিরাট টাকার দাবী করে সামিকে খুনের হুমকি। ইমেল করে তাঁর কাছে এক কোটি টাকা চাওয়া হয়েছে। সেই টাকা না দিলেই তাঁকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যেই শুরু ক,দন্তে নেমে পড়েছে পুলিশ। শোনাযাচ্ছে এই মেলটি এসেছে রাজপুত সিন্ধার নামের এক ব্যক্তির কাছ থেকে।

সামির ভাই জানিয়েছেন, ররিবার দুপুর নাগাদ তাঁর কাছে মেলটি আসে। তারা দ্রুত আমোরহা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এফআইআরও করা হয়েছে। এছাড়া সাইবার সেলও বিষয়টি দেখছে বলে শোনা যাচ্ছে।

কয়েকদিন আগেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের কাছে এমন খুনির হুমকি এসেছিল। যদিও সেটা সম্পূর্ণ অন্য বিষয়ে ছিল। এবার মহম্মদ সামির কাছেও খুনের হুমকি। ক্রিকেট মহলে এই নিয়েই জোর চর্চা। একটি হিন্দি সংবাদমাধ্যমের মতে কর্ণাটক থেকে মেলটা এসেছে বলে মনে করা হচ্ছে।

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...