Saturday, June 27, 2026

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

Date:

Share post:

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের (Donald Trump) ঘোষণা, আমেরিকার বাইরে যে কোনও দেশে প্রযোজিত সিনেমার উপর এবার থেকে ১০০ শতাংশ শুল্ক (100 percent tariff) চাপানো হবে। এই ঘোষণার পরেই ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে বিশ্বে। ভারতের কাছেও বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে।

সোমবার (ভারতীয় সময়) ট্রাম্প জানিয়েছেন, ‘চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিয়োগুলিকে আমেরিকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশ প্রলোভন দেখাচ্ছে। হলিউড (Hollywood) বিধ্বস্ত হয়ে পড়ছে। আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত চলছে। বিভিন্ন দেশ একসঙ্গে এই কাজ করছে। এটি আমেরিকার জাতীয় সুরক্ষার বিরুদ্ধে হুমকির সমান। আমি বাণিজ্য দফতরকে বলব, বিদেশে প্রযোজিত (produced) যে সমস্ত ছবি আমাদের দেশে আসছে, অবিলম্বে সেগুলির উপর ১০০ শতাংশ শুল্ক (tariff) আরোপ করা হোক।’

পরিষেবামূলক খাতে আমেরিকার প্রথম শুল্ক আরোপ। ট্রাম্পের এই নির্দেশের পর বাণিজ্য দফতরের সচিব হোয়ার্ড লুটনিক জানিয়েছেন, এই কাজ তাঁরা শুরু করে দিয়েছেন। তবে ট্রাম্পের এই নির্দেশের পর শুরু হয়েছে ধন্দ। কারা এই শুল্কের আওতায় আসবেন? বিদেশি প্রযোজনা (producer) সংস্থাগুলি নাকি মার্কিনি সংস্থা? তা এখনও পরিষ্কার নয়।

এদিকে মাসখানেক আগে চিন তাদের দেশে আমেরিকায় তৈরি সিনেমার (movie) প্রদর্শনের পরিমাণ কমিয়ে দেওয়া নির্দেশ দিয়েছিল। তার পর বিদেশি সিনেমায় শুল্ক আরোপের কথা জানালেন ট্রাম্প।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...