Wednesday, June 17, 2026

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

Date:

Share post:

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই তরুণের। ঘটনা উত্তরপ্রদেশের (Utterpradesh) আমেঠিতে। খাবার জায়গায় গিয়ে তন্দুরি রুটি (Tandoori Roti) কে আগে পাবে, এই নিয়ে শুরু হয় ঝামেলা। কিছুক্ষণের মধ্যেই এই বচসা ভয়াবহ আকার নেয়।

৩ মে আমেঠির একটি গ্রামে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন ১৮ বছরের রবি কুমার ওরফে কাল্লু এবং ১৭ বছরের এক কিশোর। খাবার জায়গায় গিয়ে প্রথমে তন্দুরি রুটি নিয়ে তর্ক শুরু হয় তাঁদের মধ্যে। তন্দুরি রুটি (Tandoori Roti) কে আগে খাবেন, সেই নিয়েই ঝগড়া শুরু হয়। কিন্তু তর্ক-থেকেই শুরু হয় হাতাহাতি।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, একে অপরকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এর ফলে গুরুতরভাবে জখম হন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ বছরের ওই কিশোরের। রবি কুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার রাস্তাতে তাঁর মৃত্যু হয়। পাত্রীর বাবা রামজীবন বর্মা মেয়ের বিয়েতে এমন ঘটনায় রীতিমত হতভম্ব। তিনি জানান, সকলেই যখন বিয়ের কাজে ব্যস্ত ছিল সেই সময় হঠাৎ খবর এল যে ঝগড়া শুরু হয়েছে। দৌড়ে গিয়ে দেখা যায় ছেলে দুজন মারামারি করছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। গইরিগঞ্জ সার্কেলের চিফ অফিসার অখিলেশ বর্মা এই ঘটনায় জানিয়েছেন, দেহ দুটি নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সেই অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...