Wednesday, June 17, 2026

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

Date:

Share post:

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক সলিডারিটির কারণেই এবার ট্রান্সফার ব্যানের শাস্তি মোহনবাগান সুপার জায়ান্টের ওপর। এই মুহূর্তে কোনওরকম বিদেশি ফুটবলারকে রেজিস্টার করাতে পারবে না মোহনবাগান সুপারজায়ান্ট। যদিও ইতিমধ্যেই ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের তরফে। এই সমস্যা দ্রুত মিটে যাবে বলেই আশাবাদী সবুজ-মেরুন শিবির। শেষপর্যন্তকী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এবারের আইএলএলে(ISL) দ্বিমুকুট জয়ী হয়েছে মোহনবাগান(MBSG)। আগামী মরসুমের জন্য আরও শক্তিশালী দল গঠন করতে চলেছে তারা। কিন্তু সেখানেই ফিফার এই ব্যান মোহনবাগানের প্রস্তুতিতে যে বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। তবে মোহনবাগান সুপারজায়ান্টের সূত্রে জানা যাচ্ছে বড়সড় কিছু নয়। টেকনিক্যাল কারণেই নাকি এমনটা হয়েছে। তবে যতদিন না পর্যন্ত সমস্যা মিটছে, মোহনবাগান কিন্তু কোনওরকম বিদেশি ফুটবলার সই করাতে পারবে না।

জেসন কামিন্সের ট্রান্সফার নিয়েই এই সমস্যা। শোনাযাচ্ছে জেসন কামিন্সকে ট্রান্সফার ফি দিয়েই নিয়ে এসেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেক্ষেত্রে নিয়ম মাফিক ফিফার অ্যাকাডেমিক সলিডারিটি ফর্ম ফিল আপ করতে হয় প্রতিটি ক্লাবকেই। মোহনবাগানের তরফ থেকেও সেই কাজ করা হয়েছিল। ফিফার যে লিঙ্ক দিয়ে তা করতে হয়, সেই নিয়ম মেনেই করেছিল মোহনবাগান সুপারজায়ান্টের। তবে তাদের তরফ থেকে মনে করা হচ্ছে কোনওরকম টেকনিক্যাল কারণের জন্যই হয়ত তা জমা পড়েনি।

সোমবারই ফিফার তরফ থেকে সেই ট্রান্সফার ব্যানের শাস্তি এসেছে মোহনবাগানের ওপর। তারাও অবশ্য দ্রুতই ফিফার সঙ্গে যোগাযোগ করছে। টেকনিক্যাল ইস্যুর কথা জানানোও নাকি হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা আশাবাদী এক সপ্তাহের মধ্যেই এই সমস্যা মিটে যেতে চলেছে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...