Sunday, June 14, 2026

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

Date:

Share post:

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা। বালিগঞ্জ, কড়েয়া, নিউটাউন-সহ ৫ জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দাদের হানা দেওয়ার খবর মিলেছে। সাড়ে ছটা থেকে এই অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিন সাতসকালে নিউটাউনের সিই ২৮ আবাসনের চার তলাতে এডুকেশন ওয়ার্ল্ড (Education world) নামে একটি কোচিং সেন্টারে তল্লাশি চালায় ইডি। এই সেন্টার থেকেই নিয়োগের নামে দুর্নীতি করা হতো বলে অভিযোগ। এনআরআই (NRI) কোটায় ভর্তির মিডলম্যান সৌরভ সাহার খোঁজ পেতেই এই আবাসনে যান তদন্তকারীরা। এছাড়া দক্ষিণ কলকাতার কড়েয়া থানার কাছে ৬ নম্বর তারক দত্ত রোডে মুনমুন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবীর বাড়িতে পৌঁছয় ইডি (ED)। ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে অযোগ্যদের ভর্তি করানোর অভিযোগের তল্লাশি চলছে বালিগঞ্জেও।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...