Sunday, June 14, 2026

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

Date:

Share post:

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। পহেলগাম কাণ্ডের (Pahelgam Incident) পর থেকে ক্রমাগত উত্তেজনার পরিস্থিতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়। যেকোনও মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মাঝেই পাকিস্তানি সেনার একনাগাড়ে গুলি চালানোর ঘটনায় ভারতীয় জওয়ানদের ব্যতিব্যস্ত করে রাখার পাক কৌশলের কথাই বলছে ওয়াকিবহাল মহল। ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, সোমবার (৫ মে) রাতে কাশ্মীরের কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌসেরা, সুন্দেরবনি এবং আখনুরে ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে ছুটে আসে গুলি। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে।

পহেলগামের ঘটনার দুদিন পর অর্থাৎ গত ২৪ এপ্রিল থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান (Pakistan)। গত কয়েকদিনে কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফের দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভূস্বর্গে তন্ন তন্ন করে হামলাকারীদের খোঁজ চালানো হচ্ছে। এই আবহে সন্ত্রাসবাদীদের নিজেদের আস্তানায় ফেরাতে এভাবে গোলাগুলি করে ভারতকে ব্যস্ত রাখতে চাইছে পাকিস্তান, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গত ১২ দিনে পুঞ্চ , কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জবাব দেওয়ার পাশাপাশি সতর্ক রয়েছে ভারতীয় সেনা।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...