Sunday, April 12, 2026

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

Date:

Share post:

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির ফিলিপস মোড়ে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। এক বিদেশি মুদ্রা বিনিময়কারী সংস্থার কর্মীর কাছ থেকে ট্যাক্সিতে থাকা প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুট করে চম্পট দেয় দুই দুষ্কৃতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এস এন ব্যানার্জি রোডের এক বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার অফিস থেকে বিপুল অঙ্কের নগদ অর্থ নিয়ে পার্ক সার্কাসের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দিতে রওনা হন সংস্থার এক কর্মী। অফিসের সামনে থেকেই একটি ট্যাক্সি ধরেন তিনি। গন্তব্য ছিল পার্ক সার্কাস। কিন্তু ফিলিপস মোড়ে পৌঁছতেই আচমকা দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিতে উঠে পড়ে এবং চালককে গাড়ি ঘুরিয়ে কামারডাঙার দিকে যাওয়ার নির্দেশ দেয়। গাড়ি থামতেই তারা ডিকিতে রাখা নগদ টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় একের পর এক ছিনতাই ও নগদ লুটের ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। পার্ক সার্কাস, রাজাবাজার, পার্ক স্ট্রিটে একাধিকবার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই হয়েছে। বাইকে করে এসে দুষ্কৃতীরা এই সমস্ত অপরাধ ঘটিয়ে দাপটের সঙ্গে পালিয়ে যাচ্ছে। এবার শহরের একেবারে কেন্দ্রস্থলে ট্যাক্সি থেকেই কোটি টাকার লুটে ফের প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ও পুলিশের টহলদারির ওপর।

আরও পড়ুন- গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...