Sunday, April 12, 2026

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

Date:

Share post:

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও (Met Gala 2025) সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ইতিহাস তৈরি করে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে এই মঞ্চে উপস্থিত হন শাহরুখ খান (Shahrukh Khan)। পরনে বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) তৈরি করা কালো পোশাক, গলায় হার, হাতে স্টিক। কিং খানের ম্যানেজার পূজা দাদলানি সোশ্যাল মিডিয়ায় বাদশার লুক প্রকাশ করতেই মুগ্ধ অনুরাগীরা। ইতিহাস তৈরি করে মেট গালার মঞ্চে তাঁর সিগনেচার পোজ দেন ‘বাজিগর’। মিষ্টি হাসি আর অমায়িক ব্যবহারে আন্তর্জাতিক মঞ্চেও মন জিতলেন শাহরুখ (SRK)।

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। কিছুদিন ধরেই জল্পনা বাড়ছিল শাহরুখ খান (SRK )এই মঞ্চে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ডেবিউ করবেন কিনা। অবশেষে রবিবার নিউইয়র্কে পৌঁছে যান বলিউডের ‘পাঠান’। সোমের রাতে মেট গালা ২০২৫-এর মঞ্চে সম্পূর্ণ কালো পোশাকে ধরা দিলেন ভারতীয় বিনোদন জগতের রোমান্স কিং। পরনে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি একটি লম্বা দৈর্ঘ্যের কালো কোট, কালো শার্ট, গলায় ভারী ও চকমকে বেশ কয়েকটি হার, সঙ্গে একটি হিরে খচিত ‘K’ লেখা পেনডেন্ট। হাতে ছিল বেশ কয়েকটি আংটি। গালে টোল পড়া মিষ্টি হাসি নিয়ে দুবাহু প্রসারিত করতেই এসআরকে ম্যাজিক মেট গালার মঞ্চে।

 

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...