Saturday, May 23, 2026

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

Date:

Share post:

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী দুদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও।

হাওয়া অফিস জানিয়েছে আগামী শুক্রবার থেকে ক্রমাগত উর্ধ্বমুখী হবে পারদ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature) ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হবে। ফলে উইকেন্ডে ফের গরমের আশঙ্কা। মঙ্গলবার কলকাতা-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার শহরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অপেক্ষাকৃত কম। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বুধবারের পর থেকে শুষ্ক হাওয়ায় তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে।

 

 

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...