Saturday, June 13, 2026

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

Date:

Share post:

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই নিহতদের পরিবারকে কলকাতায় নিয়ে এসে রাজনীতি করার চেষ্টা বিজেপির। গেরুয়া দলের পক্ষ থেকে তাঁদের সল্টলেকে থাকার ব্যবস্থাও করা হয়েছে। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) , কৌস্তভ বাগচীর মতো পদ্মনেতারা ‘অতিসক্রিয়’ হয়ে নিহতদের পরিবারকে দিয়ে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করালেও সেই আবেদন গ্রাহ্য করলেন না সিঙ্গল বেঞ্চের বিচারপতি। বরং মুর্শিদাবাদের অশান্তি সম্পর্কিত অন্যান্য মামলার শুনানি ডিভিশন বেঞ্চে হওয়ার কারণে নতুন দায়ের হওয়া মামলাটিকেও সেখানে পাঠালেন তীর্থঙ্কর ঘোষ।

গত এপ্রিল মাসে ওয়াকফ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা। মুর্শিদাবাদের অশান্তির জেরে খুন হন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। এরপরই পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে হেনস্থার অভিযোগ তুলে বিজেপি নেতাদের সঙ্গে মিলে কলকাতা হাইকোর্টে মামলা করে নিহতের পরিবার। সিবিআই তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবিও করেন তাঁরা। কিন্তু এই আবেদনকে পাত্তা দিল না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি সল্টলেকে বিধান নগর পুলিশের অতিশ সক্রিয়তা নিয়েও মামলা হয়েছিল। দুটি মামলা যেহেতু একসঙ্গে হয়েছে সেই কারণে বিচারপতি ঘোষ আলাদা করে দ্বিতীয়টির শুনানি না করে দুই মামলাকেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...