Thursday, March 26, 2026

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

Date:

Share post:

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। মেধা তালিকায় স্থান পেয়েছে বিদ্যালয়ের চারজন ছাত্র, যার মধ্যে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দা যমজ ভাই অনীক বাড়ুই ও অনীশ বাড়ুই। যুগ্মভাবে নবম স্থান অর্জন করেছেন তারা, দু’জনেই পেয়েছেন ৪৮৯ নম্বর।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষাতেও মেধা তালিকায় স্থান করেছিল এই দুই ভাই — অনীক হয়েছিলেন চতুর্থ, অনীশ ষষ্ঠ। এবছর তাদের ধারাবাহিক সাফল্য বিদ্যালয় তথা জেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তালিকায় আরও রয়েছেন অদ্রিচ গুপ্তা ও রফিক রানা লস্কর, যাঁরা দু’জনেই অষ্টম স্থান অধিকার করেছেন এবং পেয়েছেন ৪৯০ নম্বর। ২০২৩ সালের মাধ্যমিকেও এই দুই ছাত্র মেধা তালিকায় ছিলেন, যা তাঁদের প্রতিভার ধারাবাহিকতার পরিচয় দেয়।

এই অসাধারণ কৃতিত্বে উচ্ছ্বসিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক, শিক্ষিকা ও মহারাজগণ। বিদ্যালয়ের মহারাজ ইস্টেশনন্দ জি মহারাজ বলেন, “গত বছর মাধ্যমিকে দুইজন ছাত্রের নাম ছিল মেধা তালিকায়, আর এবার উচ্চমাধ্যমিকে চারজন ছাত্র আমাদের গর্বিত করেছে। এ যেন এক বিশাল প্রাপ্তি।” বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রদের ও অন্যান্য উত্তীর্ণ ছাত্রদের আগামীর জীবনের জন্য শুভেচ্ছা ও সফলতার কামনা জানানো হয়েছে।

আরও পড়ুন – আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...