Tuesday, April 14, 2026

জম্মুতে পাকিস্তানের ড্রোন আক্রমণ প্রতিহত ভারতের! ঘোষণা ব্ল্যাক আউটের, সতর্ক বায়ু সেনা 

Date:

Share post:

‘অপারেশন সিন্দুর’–এর পর রাতেই আকাশপথে পাল্টা হামলার ছক পাকিস্তানের। আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল জম্মু, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া–সহ একাধিক জায়গায়। কিন্তু ভারতীয় বায়ুসেনার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৎপর হয়ে সবক’টি ধ্বংস করে দেয়। একইসঙ্গে জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে গুলি করে নামানো হয়েছে দুই পাকিস্তানি ড্রোন।

ঘটনার জেরে পাঠানকোট, রাজৌরি, সাম্বা, আখনুরসহ একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ইতিমধ্যেই উধমপুরের দিক থেকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ আসছে। ইতিমধ্যেই জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে পাকিস্তানের ড্রোন ধ্বংস করেছে ভারত (IAF)। অন্ধকার জম্মু জুড়ে শুধুই সাইরেনের শব্দ। আতঙ্কিত সাধারণ মানুষ। সতর্ক ভারতীয় বায়ু সেনা।পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর (Jammu Airport) , সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্ত সংলগ্ন পঞ্জাবের বিভিন্ন অংশ এমনকি অমৃতসরে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে।

শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পঞ্জাবের বিভিন্ন অংশেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বায়ুসেনা কর্তৃপক্ষের নির্দেশে শহরে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ‘ব্ল্যাকআউট’ চলবে। অমৃতসর. চণ্ডীগড়েও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। বেজেছে সাইরেন।

সীমান্তেও চলছে গোলাগুলি। কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার, রাজৌরি—এলওসি বরাবর পাকিস্তানের ভারী মর্টার ও কামান থেকে গুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন নিরীহ মানুষ। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও পাঁচ শিশু। ভারত জানিয়ে দিয়েছে, “আমরা যুদ্ধ চাই না। কিন্তু সীমান্তে মর্টার চললে জবাব দিতে বাধ্য হব।”

আরও পড়ুন- যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা: কলকাতা পুরসভার সব কর্মীর ছুটি বাতিল! জারি নির্দেশিকা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...

অভিষেক-রুজিরা-সহ তৃণমূলের নেতা-মন্ত্রীদের গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল

বাংলায় নির্বাচনের আগে মরিয়া বিজেপি ও তার নিয়ন্ত্রনাধীন এজেন্সি। তাদের অতিসক্রিয়তাই তার প্রমাণ। ভোটের মুখে মুখ্যমন্ত্রী বাদে তৃণমূলের...