Tuesday, June 23, 2026

রোহিতের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রাজীব শুক্লা

Date:

Share post:

রোহিত শর্মার(Rohit Sharma) অবসরের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা(Rajiv Shukla)। এটা যে সম্পূর্ণ রোহিতের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল তা বলতে কোনও দ্বিধা নেই রাজীব শুক্লার(Rajiv Shukla)। সেইসঙ্গে রোহিতের(Rohit Sharma) ওপর কোনওরকম চাপও যে তৈরি করা হয়নি তা নিয়েও বিসিসিআইয়ের অবস্থান পরিস্কার করে দিয়েছেন তিনি। গত বুধবারই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত শর্মা অবসর নেওয়ার পর থেকেই নানান কথাবার্তা শুরু হয়েছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল বোর্ডের(BCCI) চাপেই নাকি এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল রোহিত শর্মাকে(Rohit Sharma)। শেষপর্যন্ত সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন রাজীব শুক্লা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রোহিত শর্মার ওপর কোনওরকম চাপ ছিল না। তাঁর এই অবসরের সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত বলে মনে করছেন রাজীব(Rajiv Shukla)।

রাজীব শুক্লা জানিয়েছেন, “রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর সংক্রান্ত এই বিষয়ে একটাই কথা বলতে পারি এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা সবসময়ই আমাদের পলিসি যে কোনও ক্রিকেটার যদি অবসরের মতো সিদ্ধান্ত নেন তবে সেখানে আমরা কখনোই কোনওরকম চাপ তৈরি করি না। আমরা কোনও পরামর্শও দেই না এমনকি কোনও কিছু বলিও না”।

দেশের হয়ে টেস্ট জার্সিতে ৬৭টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। সেখানেই তাঁর ব্যাটে রান এসেছে ৪০৩১। রয়েছে ১২টি সেঞ্চুরিও। এবার সেই রোহিত শর্মাই টেস্টের ফর্ম্যাটে প্রাক্তনের তালিকায়।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...