Monday, April 6, 2026

নগদ উদ্ধারকাণ্ডে বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

Date:

Share post:

শীর্ষ আদালতের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, গত মার্চ মাসে এই ছবিটা উঠে আসার পরই বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashvant Verma) বিরুদ্ধে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রিপোর্ট জমা পড়তেই বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjib Khanna)। ইতিমধ্যেই অভিযুক্তের লিপিবদ্ধ বক্তব্য এবং গোপন রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে পাঠানো হয়েছে বলে খবর মিলেছে।

চলতি বছরের ১৪ মার্চ দিল্লিতে বিচারপতি ভার্মার সরকারি বাসভবন সংলগ্ন স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। আগুন নেভাতে গিয়ে বিপুল পরিমাণে নগদ উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্যরা। বেশিরভাগ নোট পুড়ে গেছিল। ঘটনার সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট (SC)। সূত্রের খবর তদন্তে প্রমাণিত হয়েছে, যে পুড়ে যাওয়া নোট বিচারপতি ভার্মার বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল। রিপোর্ট পেতেই এবার বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নিয়ম অনুযায়ী এবার ওই বিচারপতিকে এবার পদত্যাগ করতে বলতে পারেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তিনি রাজি না হলে সেক্ষেত্রে ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে সরানো হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নজর থাকবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...