Monday, March 16, 2026

মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

Date:

Share post:

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন বিপিন সিং(Bipin Singh)। বিদেশিদের পাশাপাশি এবার দেশীয় ফুটবলারদের জায়গাটাও আরও শক্তিশালী করতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বিশেষ করে আক্রমণে আরও জির দিচ্ছে। সেখানে বিপিন সিং যে ইস্টবেঙ্গলের(Eastbengal) শক্তি অনেকটাই  বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। তবে কত বছরের জন্য বিপিন সিংয়ের সঙ্গে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা হতে চলেছে বিপিন সিংয়ের নাম।

মুম্বই সিটি এফসিতে এবারও বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিপিন সিং(Bipin Singh)। গত মরসুম থেকেই কার্যত বদলে গিয়েছিল বিপিন সিংয়ের পজিশন। লেফট উইংয়ের পরিবর্তে রাইট উইংয়েই বেশি খেলছিলেন এই তারকা ফুটবলার। এবারের আইএসএলেও(ISL) সাফল্য রয়েছে বিপিনের। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের উইং বারবারই বেশ সমস্যায় পড়েছে। সেইসঙ্গে মাঝমাঠ। সেইসহ কথা মাথায় রেখেই বিপিনকে হয়ত দলে নিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। নাওরেম মহেশের(Naorem Mahesh) সঙ্গে বিপিনের জুটি ভালো হবে বলেই হয়ত মনে করছে ইস্টবেঙ্গল।

আগামী মরসুমের জন্য সম্পূর্ণ নতুনভাবে দল গোছাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। মিগুয়েল ফেরেইরা আগেই নিশ্চিত হয়ে গিয়েছেন। এবার মুম্বই সিটি এফসি থেকে এই উইঙ্গারকে দলে তুলে নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। বিক্রম প্রতাপকে না পেয়েই হয়ত মুম্বই সিটি এফসির থেকে বিপিন সিংকে দলে তুলে নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

মুম্বই সিটি এফসির হয়ে ১২১ ম্যাচে ২৫টি গোল রয়েছে তাঁর। খেলেছেন এটিকের হয়েও। এবার ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামবেন বিপিন সিং। শেষপর্যন্ত তিনি সফল হন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...