Monday, April 6, 2026

রোহিতের পর বিরাট, লালবলের ক্রিকেটকে বিদায় জানানোর পথে কোহলি! বাড়ছে জল্পনা 

Date:

Share post:

থমকে যাওয়া আইপিএল সিজনের মাঝেই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিরাট কোহলি (Virat Kohli)। রোহিত শর্মার পর এবার ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারতের চেজমাস্টার! অফিসিয়ালি এই সংক্রান্ত কোনও তথ্য না মিললেও টেস্ট ম্যাচ খেলার (Test Cricket) ব্যাপারে নিজের অনীহার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) কোহলি জানিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট (Virat Kohli)। তবে বলেছিলেন আইপিএল খেলবেন। চলতি সিজনে যথেষ্ট ভালো ফর্মেও রয়েছেন। কিন্তু আগামী ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট খেলার প্রতি অনীহা প্রকাশ করে এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পথে কোহলি। দেশের জার্সি গায়ে ১২৩টি টেস্টে ৯২৩০ রান রয়েছে বিরাটের (গড় ৪৬.৮৫)। শতরান ৩০টি, অর্ধশতরানের সংখ্যা ৩১। জানা গিয়েছে, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। গত বুধবার ভারতীয় ক্রিকেটার হিটম্যান (Rohit Sharma) টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছেন। এবার বিরাট সেই পথেই হাঁটতে চলেছেন বলে বাড়ছে জল্পনা। যদিও বোর্ডের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আগামী ইংল্যান্ড সফরে রোহিতের পর কোহলিকেও যদি না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এখন বিরাট (Virat Kohli) এই সংক্রান্ত কোনও ঘোষণা করেন কি না সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...