Tuesday, March 10, 2026

‘অপারেশন সিন্দুর’-এর অস্ত্র ব্রহ্মস! ইউনিট উদ্বোধনে শক্তি জাহির রাজনাথের

Date:

Share post:

ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) উদ্বোধন করলেন ব্রহ্মসের (Brahmos) নয়া ইউনিটের। এই ইউনিট বছরে ৮০ থেকে ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে বলে দাবী করেন প্রতিরক্ষা মন্ত্রী। যা ভারতীয় সামরিক ইতিহাসের এক ‘ঐতিহাসিক দিন’ বলেও দাবি করেন তিনি। সংঘাতের সময়ে যেভাবে সংঘর্ষ বিরতি ঘোষণা ও পাকিস্তান তাকে লঙ্ঘন করেছে, তার পরেই রবিবার ব্রহ্মসের ইউনিট উদ্বোধনকে তাৎপর্যপূর্ণ দাবি রাজনীতিকদের।

পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে যে ‘অপারেশন সিন্দুরে’ (Operation Sindoor) চালিয়েছিল ভারত সেখানে ব্যবহার হয়েছিল এই ব্রহ্মস (Brahmos)। রবিবারই সেই দাবি করেছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। ফলে ভারত-পাক অস্থিরতার পরিস্থিতিতে কার্যত স্পষ্ট ব্রহ্মসের ব্যবহার। যেখানে মার্কিন মধ্যস্থতায় সংঘর্ষ বিরতির প্রস্তাবও অমান্য করছে পাকিস্তান, সেখানে ব্রহ্মসের শক্তির বড়াই করে ক্ষমতা জাহির করার লোভ ছাড়তে পারেননি আদিত্যনাথ।

প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) দাবি করেছেন, লখনউেয়ের এই নতুন ইউনিটটি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে যার রেঞ্জ ২৯০ থেকে ৪০০ কিলোমিটার হবে এবং সর্বোচ্চ গতিবেগ হবে ম্যাক ২.৮ (প্রায় ৩,৪৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা)। এছাড়াও জল, স্থল ও আকাশপথ থেকেও ছোঁড়া যাবে এই সুপারসনিক মিসাইল।

spot_img

Related articles

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...