Monday, April 6, 2026

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

Date:

Share post:

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায় গড়ে উঠছে নতুন পর্যটন কেন্দ্র (Tourist Spot)। এই সাদা রঙের প্রাকৃতিক শিলাখণ্ড প্রকৃতির এক অদ্ভুত খেয়াল। যদিও পর্যটকদের কাছে এখনও তেমন পরিচিত নয়। বেলপাহাড়ি থেকে কোংকরাজহর যাওয়ার পথে ৭–৮ কিলোমিটার দূরে ‘বোধি মোড়’ এলাকায় পৌঁছে আরও ৩০ মিটার এগোলে সামনে পড়ে এই বিস্ময়কর শ্বেতশিলা।

এই সাদা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হতে চলেছে। রাজ্য ইতিমধ্যেই পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দিয়েছে। ‘পথশ্রী-৩’ প্রকল্পের অধীনে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ১২,১২৮ কিমি গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য সরকার ১০,১০২ কিমি রাস্তার কাজ শেষ করেছে।এই প্রকল্পের আওতায় ৫২ কোটি ব্যয়ে ৬৭ কিমি রাস্তা তৈরি হবে।

সূত্রের খবর, এই প্রকল্পে বিনপুর ২ নম্বর ব্লকে চাঁকাডোবে থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত ১৫ কিমি রাস্তা এবং আরও একটি অংশে ৭ কিমি রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।এই উদ্যোগগুলি একদিকে যেমন স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে, তেমনি পর্যটনের (Tourist Spot) প্রসার ঘটিয়ে এলাকায় অর্থনৈতিক গতি আনবে বলে আশাবাদী প্রশাসন।






Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...