Thursday, June 25, 2026

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

Date:

Share post:

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও মহিলা। গুরুতর আহত ১১ জনকে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ(Draupadi Murmu)।

পুলিশের সূত্রে খবর, রায়পুর জেলার চাউতদ গ্রাম থেকে একদল গ্রামবাসী বাঁশরী গ্রামে গিয়েছিলেন অনুষ্ঠানে যোগ দিতে। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার রাতে ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন। রায়পুর-বালোদাবাজার রোডের সারাগাঁও গ্রামের কাছে এসে ট্রাকের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে নজন মহিলা, দুই তরুণী, এক তরুণ এবং ৬মাস বয়সী একটি শিশু রয়েছে। জেলা শাসক জানান, কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে সেটা এখনও স্পষ্ট নয়। আহতদের ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের ভীমরাও আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান, কোনও একটি গাড়ির ব্রেক ফেল করার ফলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রাতের যাত্রায় কোনও গাড়ির চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টিও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমিধ্যেই একটি মামলা দায়ের করেছে এবং সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাষ্ট্রপতি। লেখেন, “ছত্তিশগড়ের রায়পুরে এক পথদুর্ঘটনায় শিশু ও মহিলা-সহ বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।“

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...