Friday, June 19, 2026

বিজেপি শাসিত রাজ্যে নৃশংশ ঘটনা, মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের বালক

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবার প্রেমিকের সহায়তায় ১০ বছরের বালককে হত্যা(Murder) করে কাটা দেহ স্যুটকেসে লুকিয়ে রাখলেন মা। আসাম(Assam) পুলিশ আজ, সোমবার এক মহিলা এবং তার প্রেমিককে তার ১০ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে। বালকটির বিকৃত দেহ রবিবার গুয়াহাটিতে(Guahati) একটি স্যুটকেসের ভিতরে পাওয়া গিয়েছিল। শহরের বাইরে একটি ঝোপে পরিত্যক্ত সুটকেসের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ এই মর্মে জানিয়েছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে বছর দশেকের ওই বালক মায়ের সঙ্গেই থাকত। কিন্তু কিছুদিন ধরেই জিতুমনি হালোই নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় দীপালি নামে ওই মহিলার। প্রাথমিক তদন্তে অনুমান সেই প্রেমিকই শিশুটিকে খুন করেছেন। ছেলেটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শনিবার ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছিলেন তাঁর মা। তিনি জানিয়েছিলেন ছেলে এদিন পড়তে গিয়ে আর ঘরে ফেরেনি। এরপরেই তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে গুয়াহাটি শহরের এক প্রান্তে রাস্তার ধারের একটি ঝোপে সুটকেস-বন্দি রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির স্কুলব্যাগটিও উদ্ধার করেছে। ঘটনার ক্রম পুনর্নির্মাণের জন্য উভয় অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, একটি ক্লিনিকে কর্মরত দীপালি প্রথমে দাবি করেছিলেন যে তার ছেলে নিখোঁজ হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। তবে, তার বক্তব্যে অসঙ্গতি পুলিশের মনে সন্দেহের সৃষ্টি করে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। হত্যাকাণ্ডে ভূমিকা থাকতে পারে মনে করে বালকটির মাকেও আটক করা হয়েছে।

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...