Monday, March 30, 2026

ভারত-পাক সংঘর্ষের আবহে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

পাকিস্তানের সঙ্গে আপাত সংঘর্ষ বিরতির আবহে রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার, সন্ধেয় ভারত-পাক (India-Pakistan) DGMO পর্যায়ের বৈঠকের কথা। তার পরেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

পহেলগামে জঙ্গি হামলায় ২৭ জনের মৃত্যু ও তার পাল্টা হিসেবে অপরেশন সিন্দুর। সেইসময় সৌদি আরব সফরে গিয়েছিলেন মোদি (Narendra Modi)। ২২ এপ্রিল জঙ্গি হামলার পর লাগাতার উচ্চপর্যায়ের বৈঠক করেন। হামলায় জড়িত ও সাহায্যকারীরা ছাড়া পাবে না বলে হুঁশিয়ারি দেন। পহেলগামে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনার তরফে হামলা চলে।
আরও খবরদুর্ভাগ্যজনক! জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

সোমবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন তিন সেনাবাহিনীর ডিজিএমও, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুপুরেই ভারত-পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে সন্ধেয় ছটা করা হবে। এই পরিস্থিতিতে রাত আটটায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদি। কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সবাই।

Related articles

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...