Saturday, June 20, 2026

ফের কলকাতা বিমান বন্দরে ভুয়ো বোমাতঙ্ক! আটক এক যাত্রী

Date:

Share post:

ফের কলকাতা(kolkata) বিমান বন্দরে(Air Port) ভুয়ো বোমাতঙ্ক(Bomb Threat)। মঙ্গলবার দুপুর দেড়টায় মুম্বইগামী ফ্লাইট ইন্ডিগো বিমানে(Indigo Airlines) বোমা রাখা আছে বলে আতঙ্ক ছড়ায়। বিমানের ১৯৮ জন সদস্যকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটিকে ঘিরে চঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে।

মঙ্গলবার, মুম্বইগামী ফ্লাইট 6E5227-এর দুপুর দেড়টা নাগাদ কলকাতা(Kolkata) থেকে নাগাদ ওড়ার কথা ছিল। ৪টে ২০ মিনিটে মুম্বইতে অবতরণ করার কথা ছিল। নির্ধারিত সময়েই সমস্ত যাত্রী চেক ইন করে বিমানে উঠে পড়েন। তারপরে হঠাৎ এক ব্যক্তি হুমকি দেন, তাঁর কাছে বোমা রয়েছে। তারপরেই আতঙ্ক ছড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল(Netaji Subhas Chandra Bose International) বিমান বন্দরে।

তৎক্ষণাৎ বিমান বন্দরের(Air Port) নিরাপত্তা কর্মীদের খবর দেওয়া হলে, আটক করা হয় ওই ব্যক্তিকে।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমান সংস্থার নিরাপত্তা কর্মকর্তাকে বোমা থাকার কথা জানানো হলেই তৎক্ষণাৎ ওই যাত্রীকে আটক করা হয়। ২৬ বছর বয়সী ওই যাত্রী ইম্ফল থেকে মুম্বই যাওয়ার পথে কলকাতায় যাত্রাবিরতি নিচ্ছিলেন। হঠাৎ স্টেপ ল্যাডার পয়েন্ট চেকের সময় এরকম মন্তব্য করেছেন। তবে এখনও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। তবে এর আগে চলতি মাসের ৬ তারিখ নাগাদ একবার বোমা আতঙ্ক ছড়িয়েছিল। তবে তা শেষে ভুয়ো প্রমাণিত হয়। বিষয়টিকে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...