Sunday, April 12, 2026

অতীতের স্মৃতি উস্কে মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আশঙ্কার নাম ‘শক্তি ‘

Date:

Share post:

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে ‘শক্তি’ (Cyclone Shakti) বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ সপ্তাহে ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগামী ২৪ থেকে ২৬ মে-র মধ্যে ভারতের ওড়িশা উপকূল এবং বাংলাদেশের (Bangladesh ) চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় ‘শক্তি’ (Cyclone Shakti) আঘাত আনতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদ মোস্তাফা কামাল পলাশ। বাংলাতেও এর যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের তরফে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পশ্চিমবঙ্গ এবং পদ্মা পাড়ের খুলনায় সব থেকে বেশি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু ভারতের তরফে নিশ্চিত করে এই নিয়ে কিছু জানানো হয়নি। আবহাওয়াবিদ পলাশের এই সতর্কবার্তাটি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া দফতর (BMD)। এখানকার বিশেষজ্ঞরা জানাচ্ছেন গত কয়েক বছর ধরে যেভাবে মে-জুন মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, এই বছরেও যে তার ব্যতিক্রম হবে না এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তটি আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে ছবিটা অনেকটাই পরিষ্কার হবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। এখনও পর্যন্ত কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...