Thursday, April 9, 2026

সমন পাঠিয়ে জামিন: দিল্লি আদালতে স্বস্তি তৃণমূল সাংসদ ও নেতাদের

Date:

Share post:

নির্বাচন কমিশনের দুর্নীতি ঢাকা দিতে নতুন নতুন পন্থা কেন্দ্রের বিজেপি সরকারের। তার বিরুদ্ধে সোচ্চার হতেই তৃণমূল সাংসদ ও নেতাদের মুখ বন্ধ করার খেলায় মেতেছিল স্বৈরাচারী মোদি সরকার। তৃণমূলের আন্দোলন ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয় নির্বাচন কমিশন দফতরে (Election Commission of India) বিক্ষোভ দেখানো ঠেকাতে। মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সেই মামলায় তৃণমূলের পাঁচ সাংসদ ও পাঁচ নেতার জামিন মঞ্জুর করল দিল্লি রাউস অ্যাভেনিউ (Rouse Avenue Court, Delhi) আদালত।

মোদি সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন, নির্বাচন কমিশন (Election Commission of India) দফতরের বাইরে ৮ এপ্রিল বিক্ষোভ দেখানোয় তৃণমূলের ১০ নেতার বিরুদ্ধে আদালতের সমন। প্রকাশ্যে সেই পদক্ষেপ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee)। কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই, আয়কর দফতরের প্রধান পদে পরিবর্তনের দাবি জানিয়েছিলেন তাঁরা। সেই সঙ্গে তুলে ধরা হয়েছিল রাজ্যের উপর বঞ্চনার অভিযোগগুলিও। আর তাতেই মুখবন্ধের খেলায় নামে বিজেপি।

যদিও তাতে দমে না গিয়ে প্রতিবাদের পথ থেকে কোনও ভাবেই সরে আসেননি তৃণমূল সাংসদ, নেতারা। দিল্লি আদালতের সমনে তাঁরা যথাযথ সহযোগিতাও করেন। ফের মঙ্গলবার রাউস অ্যাভেনিউ আদালতে হাজির হন পাঁচ তৃণমূল সাংসদসহ চার নেতা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল যোগ দেন বিধায়ক বিবেক গুপ্তা। এদিনের শুনানিতে পাঁচ সাংসদ – ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ ও নাদিমুল হককে ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে রাউস অ্যাভেনিউ আদালত (Rouse Avenue Court)। সেই সঙ্গে বিধায়ক বিবেক গুপ্তা, প্রাক্তন সাংসদ শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস, অর্পিতা ঘোষ ও সুদীপ রাহাকেও ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।

Related articles

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...