Saturday, April 4, 2026

দিন পনেরো আগেই কথা হয়েছে ছেলের সঙ্গে: শোকস্তব্ধ প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত

Date:

Share post:

একজন দিলীপ ঘোষ। যিনি রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পরে আপন করে নিয়েছিলেন তাঁর পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমকে (Pritam)। আরেক জন রাজা দাশগুপ্ত (Raja Dashgupta), প্রীতমের জন্মদাতা। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তিনিও। জানালেন, দিন পনেরো আগেই ছেলের সঙ্গে কথা হয়েছে তাঁর।

ছেলের মৃত্যুর খবর শুনেই কলকাতায় চলে এসেছেন প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত (Raja Dashgupta)। হাসপাতাল থেকে মর্গ, সেখান থেকে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য- পুরো যাত্রায় হাজির ছিলেন তিনি। রিঙ্কুর সঙ্গে কথা না বললেও, ছেলের নিথর দেহের দিকে তাকিয়ে ছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে তিনি জানান, দিন পনেরো আগেই তাঁর সঙ্গে প্রতীমের কথা হয়। কয়েকদিন পরেই বাড়ি যাওয়ার কথা ছিল ছেলের।

অসুস্থ ছিলেন প্রীতম? রাজা জানাচ্ছেন, তিনি শুনেছিলেন স্নায়ুরোগের ওষুধ খাচ্ছিলেন প্রীতম। কী করে এই পরিণতি হল তা ভেবে পাচ্ছেন না তিনি।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...