Monday, April 6, 2026

৫২তম প্রধান বিচারপতি পদে বি আর গভাই, শপথের পরে শুনলেন মামলাও

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বি আর গভাই (CJI B R Gavai)। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (former CJI Sanjeev Khanna) অবসর গ্রহণের পরে তিনি দেশের ৫২ তম প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ (Narendra Modi) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও।

রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতি পদে বি আর গভাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে তিনি সামনের সারিতে উপস্থিত প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ( former CJI Sanjeev Khanna) সঙ্গে হাত মেলান। উপস্থিত পরিবারে সদস্যদের সঙ্গে হাত মেলালেও মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে।

প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই জন্মসূত্রে মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতির বাসিন্দা। সেই সূত্রে ১৯৮৫ সালে তিনি বম্বে হাইকোর্টে প্রথমবার আইনজীবী হিসাবে পথ চলা শুরু করেন। ১৯৯২ সালে তিনি নাগপুর বেঞ্চে সহকারি সরকারি আইনজীবী হিসাবে নিযুক্ত হন। নাগপুর বেঞ্চেই ২০০০ সালে তিনি সরকারি আইনজীবী নিযুক্ত হন। ২০০৩ সালে তিনি প্রথমবার বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতির পদে বসেন। বম্বে হাইকোর্টেই বিচারপতি হিসাবে নিযুক্ত হন ২০০৫ সালে। তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি হিসাবে প্রথমবার নিযুক্ত হন ২০১৯ সালে।

বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের পরই সুপ্রিম কোর্টে নিজের বেঞ্চে মামলা শোনেন সিজেআই বি আর গভাই। বিচারপতি অগাস্টিন জর্জ মাসির সঙ্গে ডিভিশন বেঞ্চে একটি মামলা এদিন শোনেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...