Saturday, April 4, 2026

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

Date:

Share post:

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই লক্ষ্যে জেলা, মহকুমা এবং ব্লক—তিনটি স্তরে ধান সংগ্রহ মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য দফতর সূত্রে খবর, ধান সংগ্রহের পাশাপাশি রাইসমিলগুলির কার্যকারিতার উপর কড়া নজরদারি রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানানো হয়েছে, জেলা স্তরে জেলাশাসকের নেতৃত্বে ১৮ সদস্যের মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা স্তরে মহকুমা শাসক থাকবেন ১০ সদস্যের কমিটির নেতৃত্বে। ব্লক স্তরে ৭ সদস্যের কমিটি গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক।

কমিটিগুলির মূল দায়িত্ব হবে ধান সংগ্রহ কেন্দ্রে কৃষকরা যাতে কোনোরকম হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা। সেইসঙ্গে, জেলার উপযুক্ত স্থানে ধান সংগ্রহ কেন্দ্র স্থাপন করার দায়িত্বও জেলাশাসকদের দেওয়া হয়েছে।

এছাড়া, কোনও ক্রয় কেন্দ্রে যদি কোনও ব্যক্তি নিজের স্বার্থে প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে কৃষকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন – ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...