Wednesday, March 4, 2026

আইপিএলের শেষ দুটো ম্যাচে নাইট শিবিরে নেই মইন আলি, রভম্যান পাওয়েল

Date:

Share post:

বাকিরা এলেও আইপিএলের(IPL) শেষের দিকে আর কলকাতা নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দেখা যাবে না মইন আলিকে(Moeen Ali)। শুধুমাত্র তিনিই নন রভম্যান পাওয়েলও(Rovman Powell) নাকি আসছেন না শেষ পর্যায়ের আইপিএল(IPL) খেলতে। কয়েকদিন আগেই শুরু হয়েছিল মইন আলির(Moeen Ali) না খেলা নিয়ে জল্পনাটা শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। এবার আইপিএলের মঞ্চে দেখা যাবে না মইন আলি এবং রভম্যান পাওয়েলকে।

বৃহস্পতিবারই বেঙ্গালুরু শিবিরে পৌঁছেছ কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। ডোয়েন ব্রাভোর সঙ্গে আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা ইতিমধ্যেই চলে এসেছেন বেঙ্গালুরুতে। কিন্তু মইন আলিকে দেখতে না পেয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এদিনই সরকারীভাবে তাদের না খেলার কথা ঘোষণা করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফে।

তবে অন্য কোনও কারণ নয়, ব্যক্তিগত কারণের কথা জানিয়েই এবারের শেষ পর্যায়ের ম্যাচে না আসার কথা জানিয়ে দিয়েছেন মইন আলি। এই মুহূর্তে মইন আলি এবং তাঁর পরিবরার ভাইরাল সংক্রমণের শিকার। সেই কথা জানিয়েই শেষ দুটো ম্যাচের জন্য না আসার কথা জানিয়ে দিয়েছেন মইন আলি। একইরকম ভাবে মেডিক্যাল সমস্যার কথা জানিয়ে রভম্যান পাওয়েলও না আসার কথা জানিয়েছেন।

ভারত-পাক সমস্যার জেরে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই অবশ্য সমস্ত বিদেশি ক্রিকেটারদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক বিদেশি ক্রিকেটারই আসতে চাইছেন না। তবে তাদের যাতে জোর না করা হয় সেই কথাও জানানো হয়েছে বোর্ডের তরফে।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...