Saturday, April 4, 2026

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

Date:

Share post:

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু-সহ ৪ জনের। কিন্তু তা হচ্ছে না। Ax-4 মিশনের এই উৎক্ষেপন হবে ৮ জুন। সন্ধে ৬ টা ৪১ মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে।

কেন পিছিয়ে গেল শুভাংশুর যাত্রা?
অ্যাক্সিওম ৪ মিশন উৎক্ষেপণ শুরুর আগে প্রস্তুতি নেওয়ার কাজ চলছিল। তবে এই প্রস্তুতির কাজ করার সময়েই কিছু টেকনিক্যাল বা যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এই জেরেই পিছিয়ে দেওয়া হয়েছে উৎক্ষেপণের তারিখ।

আরও পড়ুন- বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

এই অ্যাক্সিওম ৪ মিশনের কমান্ডার নাসার পেগি হুইস্টন। এই অভিযানের দুই মিশন স্পেশালিস্ট হচ্ছেন পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। গগনযান প্রকল্পে অংশ নিতে গত ৮ মাস ধরে নাসা এবং বেসরকারি সংস্থা অ্যাক্সিয়ম স্পেসের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন গ্রুপ ক্যাপটেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। এর জন্য ভারতের খরচ হয়েছে ৬০ মিলিয়ন ডলারের বেশি। সেই অ্যাক্সিয়ন স্পেস ফোরের আওতায় তিনি প্রথম মহাকাশে পাড়ি দিচ্ছেন।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...