Thursday, April 9, 2026

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সকালে গরমের তীব্র দাবদাহ থাকলেও রাতে ঝোড়ো হাওয়ায় খানিকটা স্বস্তি মিলবে। প্রাক বর্ষার আমেজে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে বলে আশা করা হচ্ছে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, এদিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদসহ বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া-মুর্শিদাবাদে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। রবিবারের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি চলবে।

 

 

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...