Saturday, June 20, 2026

JNU-এর পরে রুড়কি আইআইটি, বাতিল তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি

Date:

Share post:

তুরস্কের সঙ্গে সব ধরনের বয়কটের পথে কেন্দ্রের মোদি সরকার। আরএসএস সাংগঠনিক নেতৃত্বের পক্ষ থেকে তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক বিরোধিতা করার প্রস্তাব দেওয়ার পরে একের পর এক তুরস্কের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করার পথে ভারত। সেই পথে প্রথম বিশ্ববিদ্য়ালয় হিসাবে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের (Inonu University) সঙ্গে মউ বাতিল করেছিল জেএনইউ। এবার সেই একই পথে রুড়কি আইআইটি (Roorkee IIT)। শিক্ষার্থী ও শিক্ষকস্তরের আদানপ্রদান থেকে গবেষণার কাজে আর একসঙ্গে চলবে না এই দুই বিশ্ববিদ্য়ালয়, জানানো হল কর্তৃপক্ষের তরফে।

তুরস্কের সংবাদ মাধ্যম ব্লকের পথে হেঁটেও পিছিয়ে আসে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তবে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাবতীয় মউ (MoU) অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার পথে হাঁটে। এবার একই পথে রুড়কি আইআইটি (Roorkee IIT)। দেশের মূল্যবোধকে বিশ্বের মঞ্চে তুলে ধরতে তুরস্কের (Turkey) বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও রকম চুক্তি প্রতিপন্থী। সেই যুক্তিতেই চুক্তি বাতিলের পথে দেশের প্রথম সারির আইআইটি।

এই মউ-এর (MoU) মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী থেকে শিক্ষক আদান প্রদানের শর্তে আবদ্ধ ছিল দুই বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে ও গবেষণার ক্ষেত্রেও আলোচনার প্রেক্ষিতে এগোনোর কাজ চলত। তবে বর্তমান প্রেক্ষিতে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদ সমর্থক দেশকে সাহায্য করার সুবাদে তুরস্কের (Turkey) নীতি নিয়ে প্রশ্ন তুলেই চুক্তি বাতিলের পথে রুড়কি আইআইটি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...