Tuesday, April 7, 2026

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

Date:

Share post:

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey), তিনি আজাদগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিন সকালে রানিকুঠির (Ranikhuthi) রানিদিঘি থেকে যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর বাবা জানিয়েছেন, মায়ের মৃত্যুর পর থেকেই গত কয়েক বছর ধরে অভিক হতাশায় ভুগছিলেন। শনিবার রাতে আরসিবি বনাম কলকাতা নাইট রাইডার্স-এর খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন। তিনটি মোবাইল ফোন ঘরেই রেখে যান অভিক। রাতে ফেরেননি, এরপর আজ সকালে রানিদিঘি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মামলার মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...