Thursday, June 25, 2026

আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার সূচনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গত রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক আলুচাষীই ক্ষতিগ্রস্ত হন। বাংলার শস্য বীমা প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার, উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ক্ষতিপূরণ দেওয়ার সূচনা করেন। পরে তিনি এক্স হ্যান্ডেলে (X-Handle) জানিয়েছেন, এই শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার একলক্ষরও বেশি আলুচাষীকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৫৮ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া শুরু হল।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, ২০১৯ সালে চালু হওয়া এই শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার বাংলা কৃষকদের মোট ৩৭২০ কোটি টাকার বেশি সহায়তা দিয়েছে। সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের (Farmer) পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় তাদের মোট ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও খবরহিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

কৃষি দফতর সূত্রে খবর, গতবছর বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় ডিভিসির ছাড়া জলেও আলু নষ্ট হয়ে যায়। সরকারি উদ্যোগে  ওই ভিজে যাওয়া আলু কিনে সুফল বাংলার মাধ্যমে বিক্রি করা হয়। তারপরেও সবটা রক্ষা করা যায়নি। তাই শস্য বিমা যোজনার আওতায় কৃষকদের ক্ষতিপূরণের উদ্যোগ নিয়েছে রাজ্য।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...