Tuesday, June 23, 2026

বর্ষার আগেই বিপর্যয় রুখতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ক্ষোভ ভূটানের জল ছাড়া নিয়ে

Date:

Share post:

বর্ষার সময় ভারী বৃষ্টি আর অন্যান্য রাজ্য ও দেশ থেকে ছাড়া জলে বানভাসি উত্তরবঙ্গ (North Bengal)। সেই কারণে বর্ষার আগেই বিপর্যয় রুখতে প্রশাসনকে প্রস্তুত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে বর্ষার আগে বিপর্যয় রুখতে প্রশাসনকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তবে উত্তরবঙ্গের পাশাপাশি সারারাজ্যেই বর্ষার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয়। এর বিরুদ্ধেও এদিন সরব হন মমতা।

ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয়। সেই নিয়েও এদিন সরব হন মমতা। কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বন্যা মোকাবিলায় বাংলার বঞ্চনার অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে বাংলা ডোবে। বন্যা মোকাবিলায় কেন্দ্র টাকা দেয় না।” উত্তরবঙ্গে একাধিক জেলায় দিন কয়েক ধরেই ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দুর্যোগের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে এই পরিস্থিতিতে প্রশাসন আরও সজাগ রয়েছে। দুর্যোগ রুখতে জেলাশাসক, পুলিশ সুপারদের টিম তৈরির নির্দেশ দিয়েছেন। বন্যার আগে কাজ শেষ করার বিষয়েও জোর দেন মুখ্যমন্ত্রী।
আরও খবর: রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, পুলিশ-প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ

আত্রেয়ীর বাঁধ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, বাঁধ ভাঙার জন্য তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কেন বাঁধ ভাঙল, তা নিয়ে ডিএম এর কাছেও জবান চান মুখ্যমন্ত্রী।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...